1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে ভুল চিকিৎসায় পোশাক শ্রমিকের মৃত্যু, আটক ১

  • আপডেট সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে অনুমোদন বিহীন একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক পোশাক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগে সিটি ল্যাব হাসপাতাল থেকে সেবিকা সরকার নামে এক নার্সকে আটক করেছে পুলিশ। ৩০ মার্চ শনিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোতাসিম বিল্লাহ।
ভুল চিকিৎসায় মারা যাওয়া ওই পোশাক শ্রমিক হাফিজুর রহমান (৪০) মানিকগঞ্জ জেলায় বাড়ি। তিনি স্ত্রী সন্তান নিয়ে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে ৩০ মার্চ শারমিন গ্রুপের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। নিহতর স্ত্রী মালা বেগম অভিযোগ করে বলেন, ২৯ মার্চ শুক্রবার রাতে তার স্বামী মানিকগঞ্জ থেকে সাভারে আসার পথে সড়ক দুর্ঘটনায় একটি হাত ভেঙ্গে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য সাভারের তালবাগ এলাকায় সিটি ল্যাব হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার পেটে প্রচন্ড ব্যথা অনুভব হলে হাসপাতালের নার্সরা তাকে কয়েকটি ব্যথানাশক ইনজেকশন পুশ করেন। পরে মধ্যরাতে তিনি মারা যান।এ সময় হাসপাতালের ডাক্তার ও নার্সকে খবর দিলে তারা নিহতের স্বজনদের নানা ভয়-ভীতি দেখিয়ে হাসপাতাল থেকে সটকে পড়েন। পরে বিষয়টি নিহতের পরিবার রাতেই সাভার মডেল থানাকে জানালে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে এক নার্সকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যপারে সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোতাসিম বিল্লাহ জানান, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে সিটি ল্যাব হাসপাতালের নার্স সেবিকা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে ঘটনার পর থেকেই তালাবদ্ধ রয়েছে সেটেল্যাব হাসপাতালটি। এ ব্যাপারে জানতে হাসপাতাল কর্তৃপক্ষ মফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :