1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে ভুল চিকিৎসায় কিশোরের মৃত্যু, দুই চিকিৎসকসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার কারণে রাতুল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই চিকিৎসকসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। ২০ আগস্ট বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। এর আগে সকালে নিহত রাতুলের বাবা জাহিদুল ইসলাম থানায় এ মামলা দায়ের করেন। নিহত রাতুল মানিকগঞ্জ সদর থানার কার্টিগ্রাম এলাকার জাহিদুর রহমানের ছেলে। নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক ডা. আসিফ আল হাসান মেহেদী ওরফে অনিক (৪৫) ডাক্তার শাহানাজ (৪৫) সাভার স্পেশালাইজড হাসপাতালের কর্তৃপক্ষ শামীম আহম্মেদ (৫২), বাবুল (৬৫) ও আসাদ (৪৫) মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ আগস্ট সোমবার দুপুরে রাতুলের গলায় টনসিলের সমস্যা দেখা দিলে স্বজনরা তাকে সাভারের থানা বাসস্ট্যান্ডের ‘সাভার স্পেশালাইজড হাসপাতালে’ নিয়ে যায়। চিকিৎসকরা সমস্যা শুনে অপারেশনের পরামর্শ দেন এবং সেদিন রাতেই অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশন শেষে রাতুলকে কেবিনে আনা হলে স্বজনরা তার নাক দিয়ে রক্ত পড়তে এবং অক্সিজেন বন্ধ অবস্থায় দেখতে পান। বারবার জানানো সত্ত্বেও হাসপাতালের নার্স ও স্টাফরা কোনো ব্যবস্থা নেননি। পরে চিকিৎসকরা আবারও তাকে অপারেশন কক্ষে নেন। কিছুক্ষণ পর ডাক্তাররা জানান, উন্নত চিকিৎসার জন্য রাতুলকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। কিন্তু সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল মিঞা বলেন, অবহেলাজনিত কারণে রোগীর মৃত্যুর ঘটনায় নিহতের বাবা মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :