1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

সাভারে ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শ্রমিক নিহত 

  • আপডেট সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হাসান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ৯ ডিসেম্বর শুক্রবার রাত সোয়া ১১টার দিকে সাভারের ডগরমোরা স্কুলের সামনে ব্রাজিলের খেলা শেষে এ ঘটনা ঘটে। ১০ ডিসেম্বর শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ। হাসান একটি জুতার কারখানায় চাকরি করতেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এসআই সুদীপ কুমার গোপ জানান, ব্রাজিলের খেলা শেষে হারজিৎ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন এক দর্শক। এ সময় হাসানের বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা করে পালিয়ে যায় অভিযুক্ত। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। এনাম মেডিকেল কলেজের ইমার্জেন্সি ডাক্তার জানান, রাত ১২টা ৪৫ মিনিটে হাসপাতালে আনা হয় হাসানকে। তার কোমরে দুটি গভীর ক্ষতের চিহ্ন ছিল। হাসপাতালে তার ঠিকানা ব্যবহার করা হয়েছে সাভারের ডগড়মোরা এলাকা। তার সঙ্গে কয়েকজন আরও কযেকেজন লোক এসেছিলেন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত হয়েছে। আমরা অভিযানে আছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :