1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে ব্যাংক কর্মকর্তার বাড়িতে লুটের ঘটনায় গ্রেপ্তার ২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে বেসরকারি ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডলার, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে লুট হওয়া কোনো মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশের সদস্যরা। ১৮ জুন বুধবার রাতে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লা থেকে দুজনকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন-সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার বাসিন্দা বাদশা (২৮) ও শাকিল (২৬)। ভুক্তভোগী সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে মো. ওমর ফারুক। তিনি বাংলাদেশ ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবে আশুলিয়ায় কর্মরত। ভুক্তভোগী মো. ওমর ফারুক বলেন, আমি ঈদের ছুটিতে বাড়ি থেকে ময়মনসিংহে বেড়াতে যাই। হঠাৎ বৃহস্পতিবার (১২ জুন) আমার বাড়ির ভাড়াটিয়ারা আমাকে ফোন করে জানায়, বাসায় চুরি হয়েছে। পরে আমি বিকেলে সাভারে নিজ বাসায় আসি এবং দেখি, পেছনের দরজার গ্রিল কেটে বাসায় লুটপাট করেছে। আমার বাড়িতে থাকা ডলার, স্ত্রীর স্বর্ণালঙ্কার এবং নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পরে আমি সাভার মডেল থানা পুলিশকে জানাই এবং পুলিশ আমার বাড়িতে এসে সবকিছু দেখে যায়। এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম বলেন, ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। সেই মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হবে। এছাড়া চুরির মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :