1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সাভারে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

 

সংবাদ রিপোর্ট : ইউনিয়নে ইউনিয়নে পদ যাত্রা কর্মসূচীর অংশ হিসেবে সাভারে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মো: সালাউদ্দিনের নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের বাংলাবাজারে। এসময় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অপরদিকে সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকা জেলা বিএনপি নেতা কফিল উদ্দিনের নেতৃত্বে আমিনবাজারে ও থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে পদযাত্রা হয়েছে সাভার সদর ইউনিয়নের কলমা বাসস্ট্যান্ডে। বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক শরীফুল আলম, আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি ইশারত জাহান মিনি, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলেল সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হানিফ, আশুলিয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান বিকাশ, আশুলিয়া থানা জাসাস সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন, থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাহফুজা আক্তার পলি প্রমুখ। অপরদিকে সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি কফিল উদ্দিনের নেতৃত্বে আমিনবাজারে পদ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। হিজলা মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ পদ যাত্রায় কয়েক শত নেতাকর্মী অংশ নেন। তারা ঢাকা-আরিচা মহাসড়কে পদযাত্রা সমাপ্ত করেন। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হোসেন আলী, যুবদল ঢাকা জেলা সহ-সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে পদযাত্রা হয়েছে সাভার সদর ইউনিয়নের কলমা বাসস্ট্যান্ডে। এ সময় যুবদল ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পদ যাত্রায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :