1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :

সাভারে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে শীতার্ত গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি রবিবার সকালে সাভার পৌরসভার গেন্ডা এলাকার ইমু সাহেবের বালুর মাঠে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটির আয়োজন করেন ধামসোনা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আশাব উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম। বিশেষ অতিথির বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন, সাভার পৌরসভার বয়স ৩৪ বছর হলেও এখনো পৌরবাসীর প্রাপ্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়নি। দীর্ঘদিন ধরে পৌর এলাকার মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। তিনি আরও বলেন, সাভার পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করাই হবে আমার প্রধান লক্ষ্য। মেয়র হিসেবে নির্বাচিত হলে পৌরসভার প্রতিটি রাস্তার উন্নয়ন ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি নিজ নিজ এলাকার ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের ভবিষ্যৎ রক্ষার প্রতীক। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায্য ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ সময় আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফজলুল হক ফালান, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কে এম ফরিদ বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কুরবান আলী, সাভার পৌর যুবদল নেতা বিজয় খন্দকার জসিম, পৌর যুবদল নেতা মোহাম্মদ আলী ইসলাম আলী, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু এবং সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কল্লোল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :