1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
আনসার নিয়োগে অনিয়মের সুযোগ নেই: মহাপরিচালক মেলা নিয়ে প্রশ্ন, বিদ্যুৎ সাশ্রয় নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? সাভারে নিষ্ক্রিয় করা হলো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা সাভারে প্রেসার কুকার বোমার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ সাভারে সিটিটিসির অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার  সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সাভারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে সাভার থানা আওয়ামীলীগের উদ্যোগে পালিত হয়েছে উপ মহাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ২৩ জুন বৃহস্পতিবার সকালে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে নেতাকর্মীরা বিশাল একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)। এর আগে উপজেলা পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা । পরে উপজেলার হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে দলীয় নেতাকর্মীরা কেক কেটে দিবসটি উদযাপন করেন। এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী লিয়াকত হোসেন,আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান রকিব আহমেদ, কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রিদওয়ান মোল্লাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :