1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে বন্ধ থাকা টোটাল মিক্সড রেশন (টিএমআর) কারখানা চালুর নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের টিএমআর কারখানা পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন। সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন যাবত লোকবলের অভাবে টিএমআর কারখানাটি বন্ধ রয়েছে। তবে আজ সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার কারখানাটি পরিদর্শনে আসেন। পরে কারখানাটির ভেতর স্থাপনা ও বিভিন্ন যন্ত্রপাতি পরিদর্শন করেন তিনি। এরপর মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের কাছ থেকে জানতে চান কী কারণে বন্ধ রয়েছে কারখানাটি। প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) এ.বি.এম খালেদুজ্জামান বলেন, কারখানাটি মূলত দীর্ঘদিন জনবলের অভাবে বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবার সকালে উপদেষ্টা মহোদয় এটি চালু করার জন্য আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক যত দ্রুত সম্ভব কারখানাটি চালু করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর এবং সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :