1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছে বসুন্ধরা গার্মেন্ট নামে একটি পোশাক কারখানার কয়েক শতাধীক শ্রমিক। ৩০ ডিসেম্বর সোমবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবস্থান নেন এবং অবরোধ করে রাখে। বেলা সাড়ে ১১ টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেতনের দাবিতে বিক্ষুব্ধ কয়েক শতাধীক শ্রমিকরা সড়ক অবরোধ করে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। শ্রমিকরা জানান, গতমাসের বেতন এখনো বসুন্ধরা গার্মেন্টের মালিকপক্ষ পরিশোধ করেনি। সেই বেতনের দাবিতে আগেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছিল। তবে সেনা বাহিনী এসে সমাধানের আশ্বাস দিলে সেসময় শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়। তবে মালিকপক্ষ আজ বেতন পরিশোধ না করায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এসময় অবিলম্বে বকেয়া পাওনা পরিশোধ না করলে কঠোর কর্মসূচী প্রদানের হুশিয়ারি দিয়েছে শ্রমিকরা। আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, শ্রমিকরা তাদের বকেয়া পাওনার জন্য সড়ক অবরোধ করে রেখেছে। তবে আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগে চেষ্টা করছি। কিন্তু মালিকপক্ষের কেউ না থাকায় শ্রমিকদের সমস্যার সমাধান করা এখনো সম্ভব হয়ছি। এতে বিজিএমইএ’ কে জানানো হয়েছে’ বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :