1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :

সাভারে পেট্রোল পাম্পে তেলের ‘কৃত্রিম সংকট’ তৈরির অভিযোগ 

  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। একই সঙ্গে সরকারি নির্দেশনা না মানার অভিযোগ করেছেন ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ। ৬ মার্চ শুক্রবার দিবাগত রাতে সাভারের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আনন্দপুর এলাকার এস. আই. চৌধুরী ফিলিং স্টেশনে ১০০ টাকার বেশি অকটেন বিক্রি করা হচ্ছে না। অপরদিকে পাকিজা মোড় এলাকার আফজাল ফিলিং স্টেশনে ২০০ টাকার বেশি অকটেন দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। এছাড়া রেডিও কলোনি এলাকার শাহরিয়া পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। হেমায়েতপুর ও বাইপাইলের দুটি পেট্রোল পাম্পেও একই ধরনের পরিস্থিতি দেখা যায়। বাইকচালক মামুন হোসেন অভিযোগ করে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী দিনে একবার দুই লিটার অকটেন পাওয়ার কথা থাকলেও পাম্পগুলো ১০০ টাকার বেশি তেল দিচ্ছে না। এতে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। আরেক ক্রেতা রবীন্দ্রনাথ রায় বলেন, পেট্রোল পাম্পের লোকজনের কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি। তারা নিজেদের ইচ্ছামতো তেল বিক্রি করছে, ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। তবে এ বিষয়ে এস. আই. চৌধুরী ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করার কোনো সুযোগ নেই। শনিবার থেকে উপজেলা প্রশাসন বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করবে এবং নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :