1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সাভারে পুলিশ সদস্যকে মারধর, রিকশাচালক আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

সংবাদ রিপোর্ট : সাভারে হাইওয়ে থানার এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রিকশাচালককে আটক করেছে পুলিশ। ৮ জুন বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল মোহাম্মদিয়া সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম মো. সোহেল রানা। তিনি সাভার হাইওয়ে থানায় কনেস্টেবল হিসেবে কর্মরত। আটক রিকশাচালক রফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা থানার গিংরাই গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি সাভারের ওলাইল এলাকায় থাকেন। প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে একটি রিকশায় যাত্রী হয়ে যাচ্ছিলেন সোহেল। এ সময় বাগবিতণ্ডা হলে তিনি রিকশাচালককে মারধর করেন। পরে আশেপাশের রিকশাচালকরা সোহেলকে ধাওয়া দিলে তিনি সড়কের পশ্চিম পাশে একটি হোটেলে আশ্রয় নেন। সেখানে গিয়ে রিকশাচালকরা তার আইডি কার্ড দেখতে চাইলে সোহেল তা  দেখাতে ব্যর্থ হন। এর ফলে তাকে প্রতারক বলে সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন ও রিকশাচলকরা মারধর শুরু করে।খবর পেয়ে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।  এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক ঢাকা ট্রিবিউনকে বলেন, “সকালে আমাদের পুলিশ সদস্যরা অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযানে যায়৷ সেখানে রিকশাচালকরা এক পুলিশ সদস্যকে মারধর করে৷ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে এখন সুস্থ আছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে৷ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :