1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সাভার কলেজে পরিবহন সেবা চালু

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভার সরকারি কলেজে পরিবহন সেবা-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৪ মে সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ মোল্লা। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এই পরিবহন সেবা চালুর মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করা হয়। বক্তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলেই এ নতুন সেবার সফলতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :