1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

সাভারে নিখোঁজ সাংবাদিককে পাওয়া গেল সীতাকুণ্ডে

  • আপডেট সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভার থেকে নিখোঁজের একদিন পর সাংবাদিক তপু ঘোষালকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ১০ সেপ্টেম্বর রবিবার ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। এর আগে, ৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে সাভারের দক্ষিণ পাড়া এলাকার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তপু ঘোষাল। তিনি দৈনিক ৭১ বাংলা পত্রিকার সাভার প্রতিনিধি। পুলিশ জানায়, সাভারে নিখোঁজ সাংবাদিক তপু ঘোষালের সন্ধান মিলেছে। শনিবার বিকেল ৩টায় আমিনবাজার যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তার মুঠোফোনটিও বন্ধ অবস্থায় ছিল। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার। শনিবার বিকেলে তাকে অপহরণ করে সীতাকুণ্ড থানাধীন নির্জন স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় সীতাকুণ্ড থানা পুলিশ তাকে উদ্ধার করে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, সাভারে নিখোঁজ সাংবাদিক তপু ঘোষালের সন্ধান মিলেছে। চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই এবং সুস্থ আছেন। তাকে সাভারে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :