1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

সাভারে নারী পাচারচক্রের ৫ সদস্য গ্রেফতার 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে তিন তরুণীকে চাকরী দেয়ার নাম করে যৌনপল্লীতে পাচারকালে ৫ নারী পাচারকারীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় ভুক্তভোগীদের উদ্ধার করা হয়। ২৩ মে বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সাভারের আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) হারুন ওর রশিদ। এর আগে বুধবার দিবাগত রাতে সাভারের ভরারী এলাকার স্থানীয় পোড়া বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মাদারীপুর জেলার শিবচর থানার গুয়াতলা গ্রামের মৃত এরফান ব্যাপারীর ছেলে খলিল ব্যাপারী (৪২), একই এলাকার আব্দুল আজিজের মেয়ে ও খলিল ব্যাপারীর স্ত্রী লাইলী বেগম (৩৫) ও বরিশাল জেলার উজিরপুর থানার বড়কোঠা গ্রামের মো. জালাল শরিফের মেয়ে তানজিলা আক্তার ফাতেমা (২৫), টাঙ্গাইল জেলার কালিহাতি গ্রামের সিংগাইর গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (৩৯) ও সাভারের ভরারী বটতলা এরাকার মো. শরিফ মিয়ার মেয়ে ও স্থানীয় নজরুর ইসলামের স্ত্রী মিথিলা আক্তার (২০)। তারা সবাই সাভারের ভরারী এলাকায় ভাড়া থেকে নারী পাচার চক্রের সাথে জড়িত ছিলো। আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন ওর রশিদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সাভারের ভরারী এলাকায় অভিযান চালিয়ে নারী পাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনজন ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়েছে। এই পুলিশ কর্মকর্তা আরো জানান, অভিযুক্তরা চাকরির প্রলোভন দেখিয়ে অসহায় নারীদের প্রথমে একটি ফ্ল্যাটে আটকে রেখে অসামাজিক কার্যকলাপে বাধ্য করতো। এর কিছুদিন পরে তাদের রাজবাড়ির দৌলদিয়া, টাংগাইল ও ময়মনসিংহ এলাকায় বিভিন্ন যৌনপল্লীতে বিক্রি করে দিত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :