1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সাভারে দুর্গোৎসবে পূজা মণ্ডপে আর্থিক সহায়তা দিলেন খোরশেদ আলম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম। ১ অক্টোবর বুধবার সন্ধ্যার পর থেকে তিনি সাভার পৌরসভার রাজাসন ধরেন্ডা পূজা মণ্ডপ থেকে শুরু করে পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং প্রতিটি মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও শারদীয় উৎসবে নিরাপত্তায় সহযোগিতা করবে। খোরশেদ আলম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। তাই এ শারদীয় দুর্গোৎসবে কেউ যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, আমরা তা কঠোরভাবে দমন করব। আপনাদের উৎসব শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি, থাকবো। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা, পৌর বিএনপির খান মজলিশ বাবু, পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :