1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সাভারে দুই স্কুলছাত্রকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৪

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে দুই স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ মার্চ সোমবার দুপুরে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন – আনোয়ার হোসেন ওরফে সোহান খান(১৬), মো. ছাদিক হাসান মুনতাসির (১৫), সিরাজুল ইসলাম (১৯) ও আব্দুল লতিফ (২১)। এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন  জানান, দুই স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনায় দুই কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত রবিবার রাত ৮টার দিকে পূর্বের বাকবিতণ্ডার জেরে সাভার বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র জিসান প্রামাণিক(১৫) ও ওয়াজ আলী স্কুলের একই শ্রেণীর শিক্ষার্থী সিয়াম রাজাকে(১৫) কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বর্তমানে ওই দুই শিক্ষার্থী এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :