1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক গ্রেপ্তার সাভারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা

সাভারে ঢাকা ওয়াসার চায়না মালিকানাধীন সিএফএমসিসি ষ্টোরে ডাকাতি

  • আপডেট সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে ঢাকা ওয়াসার ঠিকাদারী প্রতিষ্ঠানের স্টোরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা প্রায় দুই কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। ১১ ফেব্রুয়ার শনিবার ভোররাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক আর উৎকষ্ঠা বিরাজ করছে। এলাকাবাসী জানায়, ঢাকা ওয়াসার ঠিকাদারী প্রতিষ্ঠানের চায়না মালিকানাধীন সিএফএমসিসি স্টোরে ভোর রাতে ১০ থেকে ১২ সদস্যের একদল মুখোশ ও অস্ত্রধারী ডাকাতদল প্রবেশ করে স্টোরের নিরাপত্তাকর্মী সোহেল ও স্টোর কিপার বদরুদ্দোজাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাকে মারধর করে হাত পা বেধে স্টোরে রাখা প্রায় দুই কোটি টাকা মূল্যের পানির মিটার নিয়ে ট্রাকে করে পালিয়ে যায়। এসময় ডাকাতরা স্টোরের সিসিটিভির মনিটরও নিয়ে যায়। পরে খবর পেয়ে সকালে স্থানীয়রা ওই স্টোরে গিয়ে দু’জনকে উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্টোরের নিরাপত্তাকর্মী সোহেল ও স্টোর কিপার বদরুদ্দোজাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এবিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :