1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :

সাভারে ডেঙ্গু আক্রান্ত ৩৭, হাসপাতালে ভর্তি ১৪

  • আপডেট সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ২৭ জন। ১২ জুলাই বুধবার সকাল ১০টার দিকে সাভারের কয়েকটি হাসপাতালে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে। আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার মো. হারুন অর রশিদ বলেন, গত দুই সপ্তাহের তুলনায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। আমাদের হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৬ জন রোগী চিহ্নিত করা গেছে। এদের মধ্যে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সায়েমুল হুদা বলেন, ১ জুলাই থেকে এখন পর্যন্ত ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৪ জন রোগী আমাদের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :