1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :

সাভারে ডিবি পুলিশের অভিযানে ১শ’ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম পান্না আক্তার (২৪)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর নডালিয়া এলাকার বাসিন্দা। ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল ১২ জানুয়ারি সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানাধীন রেডিও কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মো. মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :