1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সাভারে ডিবি পরিচয়ে ছিনতাইকালে গ্রেফতার ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে মামুন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে হেমায়েতপুর ট্যানারি ফাঁড়ি পুলিশ। ৩ এপ্রিল সোমবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৪ এপ্রিল মঙ্গলবার সকালে  বিষয়টি নিশ্চিত করেন ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রাসেল মোল্লা। গ্রেফতার মামুন আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের মো. বাচ্চু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, মামুন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায় নিজেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজনের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় আশপাশের লোকজনের বিষয়টি সন্দেহ হলে তারা তাকে আটক করে পার্শ্ববর্তী ট্যানারি ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ডিবি পুলিশের ভুয়া পরিচয় পত্র এবং বেশকিছু নগদ অর্থ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :