1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক গ্রেপ্তার সাভারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা

সাভারে ডিবির হাতে ১১ ডাকাত আটক দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

সংবাদ রিপোর্ট: আশুলিয়ায় পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের নিকট থেকে চাকু, চাপাতি ও লোহার রডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার বিকেল এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে ২৫ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে এবং সাভার পৌর এলাকার শাহীবাগ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আবুডাঙ্গা এলাকার করম আলীর ছেলে বাচ্চু (২৮), লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার গন্তব্যপুর এলাকার আবুল কাশেমের ছেলে হাছান (২৫), কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার কামাত আংগারিয়া এলাকার শহিদুল ইসলামের ছেলে সুমন (২৬), সাভারের বিরুলিয়ার আক্রাইন এলাকার চান মিয়ার ছেলে পলাশ (২২), সাভারের ফুলবাড়িয়া এলাকার মৃত ঈসমাইল হোসেনের ছেলে বাবু (২০), পাবনা জেলার ভেরা থানার নগরবাড়ি ঘাট এলাকার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার শেখ (৩৩), মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লাবাজার এলাকার মৃত আলি হোসেনের ছেলে আল আমিন (২৫), সাভারের সবুজবাগ এলাকার আলাউদ্দিনের ছেলে বাশার (৩০), আশুলিয়ায় গকুলনগর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে শফিকুল ইসলাম রনি (৩২), সাভারের ফুলবাড়িয়া বড়ারী এলাকার মৃত তুফান আলীর ছেলে খোরশেদ (২৯) ও শেরপুত সদর থানার কসবা বাড়কপাড়া এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)। এদের মধ্যে বাচ্চু, হাসান, সুমন, পলাশ ও বাবুকে আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে এবং দেলোয়ার, আল আমিন, বাশার, রনি, খোরশেদ ও রাজ্জাককে সাভার পৌর এলাকার শাহীবাগ থেকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক সাড়াশি অভিযানে আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার চাকু, ২টি প্লাস্টিকের বাটযুক্ত চাকু, ১টি লোহার চাকু ও ১টি লোহার রড উদ্ধার করা হয়। অন্যদিকে সাভারের শাহীবাগ এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে ১টি চাপাতি, ২টি সুইচ গিয়ার চাকু, ১টি লোহার চাকু, ২ টি লোহার রড উদ্ধার করা হয়। ডিবি পুলিশ আরও জানায়, আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সাভার ও আশুলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় যানবাহন সহ রাস্তায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলো। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :