1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সাভারে জমি দখলের চেষ্টা, হামলায় আহত ১০

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

সংবাদ রিপোর্ট : যমযম নূর সিটি নামে একটি আবাসন কোম্পানির কর্মচারীদের উপর হামলা চালিয়ে মারধর, গাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী আলমনগর হাউজিং কোম্পানির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আবাসন প্রতিষ্ঠান যমযম নূর সিটির ম্যানেজার মাহবুবুর রহমান। ১ মার্চ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন। এর আগে, মঙ্গলবার বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকার যমযম নূর সিটির জমি পরিমাপ কার্যক্রম চলাকালে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে যমযম নূর সিটি হাউজিং কোম্পানির মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলো আলমনগর সুগন্ধা হাউজিং কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে যমযম হাউজিং তাদের জমি পরিমাপ করতে গেলে হঠাৎ তাদের কর্মকর্তা-কর্মচারীদের ওপর পার্শ্ববর্তী কোম্পানির পরিচালক জাকিরের নেতৃত্বে মনির, মোতালেব, রফিক, তরিকুল, সুজন ও শফিকসহ অজ্ঞাত শতাধিক লোক দেশীয় অস্ত্র ও লাটি-সোটা নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা যমযম নূর সিটির সীমানায় জোরপূর্বক প্রবেশের পর হুমকি প্রদান করে সেখানের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে রক্তাক্ত করে এবং কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় প্রতিষ্ঠানটির গাড়ির চাবিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুটপাট করে হামলাকারীরা। তাদের হামলায় যমযম নূর সিটির অন্তত ১০ জন আহন হয়। পরে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে যমযম নূর সিটির কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ডিজিটাল সার্ভেয়ারের মাধ্যমে কোম্পানির জমির দাগ নির্ধারণ করতে গেলে পাশ্ববর্তী আলমনগর হাউজিংয়ের লোকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। জমি দখলের চেষ্টা ও হামলার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আলমনগর সুগন্ধা হাউজিং কোম্পানির পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, আমাদের জমিতে জোরপূর্বক প্রবেশ করে দখল করতে আসলে আমরা তাদের বাধা দেই। এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দয়ের হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :