1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সাভারে ছাত্র হত্যা মামলায় শ্রমিকলীগ সভাপতি গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে ছাত্র হত্যা মামলায় উপজেলা শ্রমিকলীগ সভাপতি শওকত হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। ১২ অক্টোবর শনিবার বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শওকত হোসেন সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি সাভার উপজেলা শ্রমিকলীগের সভাপতি। মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র সাজ্জাদ হোসেন (২৯) নিজের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য ভাড়া বাসা থেকে সাভার বাজার বাসষ্ট্যান্ডে যান। ওই দিন বিকাল ৪ দিকে ফোন করে অজ্ঞাত ব্যক্তি সাজ্জাদ হোসেন (২৯) গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পরিবারকে জানায়। পরে সাজ্জাদের স্বজনরা সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে তাকে (সাজ্জাদকে) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পান। এর পরদিন চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সাজ্জাদের মৃত্যু হয়। এ ঘটনায় সাজ্জাদের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে ৩২১ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ অজ্ঞাত আসামী করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় অভিযান চালিয়ে শওকতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় আগস্ট মাসের ১৯ তারিখ একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পরিবার। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল মিয়া বলেন, ছাত্র হত্যা মামলায় শওকতকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :