1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সাভারে চেয়ারম্যান পদে রাজিব নির্ভার; ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সংবাদ রিপোর্ট : সাভার উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করা শেষ হয়েছে। এতে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব ছাড়াও আরো একজন চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করেছেন। মেহেদী হাসান বুলবুল নামে ওই যুবক সাভারে রাজনীতিতে একেবারেই অচেনা মুখ। ভোটের মাঠে শেষ পর্যন্ত তার থাকা না থাকা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন আগ্রহী হওয়ায় এই দুটি পদে নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক- এমনটি মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সাভার উপজেলা নির্বাচন কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল সোমবার থেকে মনোনয়ন ফরম বিতরণের দিন থেকে গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং শিমুলিয়া ইউনিয়নের মেহেদী হাসান বুলবুল নামে এক যুবক চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রাজিবের পরিচিতি এবং কর্মী সাভারে সর্বত্র থাকলেও বুলবুল একেবারেই অচেনা। জনসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে রাজীব ও তার সমর্থকেরা ব্যাপক প্রচারণা চালাচ্ছেন কয়েক মাস ধরে। সেখানে অচেনা বুলবুলের হঠাৎ করে মনোনয়নপত্র সংগ্রহ করায় সাধারণ মানুষ তাকে আমলেই নিচ্ছেন না। এমনকি তার নিজের এলাকার মানুষও হতবাক হয়েছেন। এদিকে ভাইস চেয়ারম্যান পদে ইমতিয়াজ উদ্দিন ( সভাপতি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ), আহসান হাবীব (সদস্য সচিব, ঢাকা জেলা কৃষক লীগ), কবির হোসেন (সাধারণ সম্পাদক, সাভার উপজেলা কৃষক লীগ), মোশাররফ খাঁন (সহসভাপতি, আশুলিয়া ইউনিয়ন যুবলীগ), সাঈদুল ইসলাম (সাবেক সভাপতি, ঢাকা জেলা ছাত্রলীগ) ও মোহসিন মন্ডল ( সহসভাপতি, সাভার উপজেলা যুবলীগ) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিষ্টি চৌধুরী (উপ দপ্তর সম্পাদক, সাভার উপজেলা আওয়ামী লীগ), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি ও মনিকা হাসান (সহসভাপতি, ঢাকা জেলা যুব মহিলা লীগ) মনোনয়ন পত্র নিয়েছেন। মনোনয়নপত্র সংগ্রহ ও অনলাইনে দাখিলের শেষ দিন ২১ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৩ এপ্রিল, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোটগ্রহণ ২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। সাভার উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯ লক্ষ ৯১৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ লক্ষ ৬২ হাজার ২১২ ও নারী ভোটার ৪ লক্ষ ৩৮ হাজার ৬৬৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৫ জন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :