1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে চলন্ত বাসে তল্লাশিতে অবহেলা, দুই এএসআই ক্লোজড

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা রোধে তল্লাশিতে অবহেলার অভিযোগে সাভার মডেল থানার দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। ১৩ এপ্রিল রবিবার রাতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন। ক্লোজড হওয়া দুই এএসআই হলেন- আব্দুল সাত্তার ও সারোয়ার হোসেন।

জানা যায়, সম্প্রতি সাভারে একাধিকবার চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় চলন্ত বাসে তল্লাশির জন্য চেক পোস্ট বসানো হয়। আজ দুপুরে সেই তল্লাশির দায়িত্বে ছিলেন আব্দুল সাত্তার ও সারোয়ার হোসেন। কিন্তু তারা বাসে তল্লাশি না করে সড়কের পাশে বসে ছিলেন। পরে তাদের দায়িত্ব অবহেলার অভিযোগে ক্লোজড করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, তারা বাসে তল্লাশি না করে সড়কে বসে ছিলেন। তাদের দায়িত্বে অবহেলা কারণে ক্লোজড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :