1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

সাভারে গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার  

  • আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে ১ কেজি গাঁজাসহ মো. ইমন বেপারী (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২১ জানুয়ারি শনিবার দিবাগত রাতে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২২ জানুয়ারি রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। গ্রেফতার ইমন বেপারী ভোলা জেলার সদর উপজেলার ইলিশা গ্রামের হাশেম বেপারীর ছেলে। বর্তমানে তিনি আশুলিয়া থানাধীন গেরুয়া এলাকার স্থানীয় রহমান হাজীর বাসায় ভাড়া থাকতেন। ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌরসভার রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে ইমন বেপারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :