1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সংবাদ রিপোর্ট: আজ ৫ আগস্ট, মঙ্গলবার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারে এক বিশাল বিজয় র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে আয়োজিত এই র‍্যালি একটি শক্তিশালী উপস্থিতির মাধ্যমে এলাকার রাজপথ প্রকম্পিত করে তোলে। র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, “প্রায় দুই হাজার শহীদ এবং প্রায় ৩০ হাজার আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা এই দিনে ফ্যাসিবাদী সরকারকে বিদায় জানিয়েছিলাম। ভবিষ্যতে যেন এমন ফ্যাসিবাদ আবার দেশে ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকতে হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, মো. শহিদুল ইসলাম, আব্বাস উদ্দিন পাপ্পু, মোস্তফা সরদার, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মো. আব্দুল মালেক, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদ, সাবেক পৌর কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :