1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

সাভারে খেলার মাঠ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: মাদক থেকে যুব সমাজকে রক্ষায় সাভারের বনগাঁওয়ে খাস জমিতে খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরাসহ এলাকাবাসী। ২ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার বনগাঁ ইউনিয়নের গান্ধারিয়ায় এ মানববন্ধন কর্মসূচী পালন করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী। মানববন্ধন থেকে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা জানান, ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডে খেলার মাঠ থাকলেও তাদের ওয়ার্ডে কোন খেলার নেই। পার্শ্ববর্তী ওয়ার্ডের খেলার মাঠে খেলতে গেলে এ নিয়ে বিভিন্ন সময় ঝামেলা পড়তে হয় তাদের। সে কারণে এলাকার কোমলমতি শিশুসহ উঠতি বয়সের কিশোররা বিকেলে অলস সময় কাটাচ্ছেন এবং আজেবাজে নেশায় আসক্ত হয়ে পড়ছেন। এলাকার কোমলমতি শিশু ও উঠতি বয়সের কিশোরদের মাদকসহ অপরাধমূলক কর্মকান্ড থেকে রক্ষায় একটি খেলার মাঠের সুব্যবস্থা করতে সংশ্লিষ্টদের দৃষ্টি ও হস্থক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :