1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে প্রেসার কুকার বোমার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ সাভারে সিটিটিসির অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার  সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সাভারে কারিতাসের উদ্যোগে মাদকমুক্তদের নিয়ে রিকোভারী মিলন মেলা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুন, ২০২২

সংবাদ রিপোর্ট: “মাদক সেবন রোধ করি, সুন্থ সুন্দর জীবন গড়ি” এই শ্লোগানকে ধারণ করে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে এ মেলা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে ২৬ জুন রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন ও উপজেলা মিলনায়তনে হয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ দিবসটি উদযাপনে সহযোগিতা করেন বিওয়াই এফ সি, হোম অফ রিকভারী, মুক্তির পথ, বাড়ি, বারাকা, আশা, সুখের ঘর ও কারিতাস উদ্যম প্রকল্প। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা জেলা পরিদর্শক নুশরাত জাহান। সভায় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক, কারিতাস উদ্যোম প্রকল্প পরিচালক ফরিদ আহম্মেদ খান, জাতীয় পূরস্কারপ্রাপ্ত সমাজ কর্মী সালাউদ্দিন খান নঈম, সাংবাদিক নজমুল হুদা শাহীন, সাভার মডেল থানার এস আই রুবেল হোসেন, কারিতাস সাভার অফিসের ম্যানেজার সুমন জন রোজারিও, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলামসহ আরও অনেকে। সভায় কারিতাসের উদ্যোগে মাদক মুক্ত বেশ কয়েক ব্যক্তিকে ব্যবসা করার জন্য অফেরৎযোগ্য মূলধন দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :