1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি গঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে কর্মরত সাংবাদিকদের নিয়ে এবার গঠিত হলো “সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি”। গত ২০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সাভার বাসস্ট্যান্ডে সকল টেলিভিশন সাংবাদিকদের উপস্থিতিতে যাত্রা শুরু করে সংগঠনটি। নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক নাজমুল হুদাকে সভাপতি এবং আরটিভির জিয়াউর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি- শেখ বাশার, এটিএন বাংলা, সহ-সভাপতি- নজমুল হুদা শাহীন, বাংলা ভিশন, যুগ্ম-সাধারণ সম্পাদক- এম এ হালিম, দীপ্ত টিভি, সাংগঠনিক সম্পাদক- আজিম উদ্দিন, জিটিভি, সহ-সাংগঠনিক সম্পাদক- কামরুজ্জামান, একুশে টেলিভিশন, কোষাধ্যক্ষ- সৈয়দ হাসিব, মাছরাঙ্গা টিভি, সাংস্কৃতিক সম্পাদক- তোফায়েল হোসেন তোফাসানি, গ্লোবাল টিভি, দপ্তর সম্পাদক- হুমায়ূন কবীর, এখন টিভি, প্রচার ও প্রকাশনা সম্পাদক- আশরাফ সিজেল, ৭১ টিভি, নির্বাহী সদস্য- গোলাম মোস্তফা, বিটিভি, নির্বাহী সদস্য- আব্দুল হালিম, বৈশাখী টেলিভিশন, এ কে আজাদ, আনন্দ টিভি। কার্যকরী কমিটি গঠন শেষে সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যদের মিলন মেলায় বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :