1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সাভারে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

সংবাদ রিপোর্ট:  সাভারে কল্যাণমুখী ‘উত্তরণ ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১৯ এপ্রিল বুধবার বিকেলে সাভারের বংশী নদী সংলগ্ন উত্তরণ পল্লীতে এই ঈদ উপহার বিতরণ করা হয়। সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক (অর্থ) মো. রমজান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা। প্রধান অতিথির বক্তব্যে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলো। যার সব উদ্যোগ গ্রহণ করেছে উত্তরণ ফাউন্ডেশন ।তিনি আরও বলেন, উত্তরণ ফাউন্ডেশন এর সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আজিপি ও টুরিস্ট পুলিশ প্রধান জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় । যাকে সারা বাংলাদেশের মানুষ মানবতার ফেরিওয়ালা হিসেবে চিনেন। তিনি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন । আর তার ফলশ্রুতিতে বেদে সম্প্রদায়ের যারা উপস্থিত মানুষগুলোর মধ্যে অনেকেই সু-শিক্ষিত হয়ে উঠেছেন, অনেকে কর্ম জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, অনেকে পারিবারিকভাবে সচ্ছলতা লাভ করেছেন। রমজান আহমেদ বলেন, আমাদের এই উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান মহোদয়ের সার্বিক সহযোগিতায় উত্তরণ ফাউন্ডেশনের মহৎ লক্ষ্য গুলো এই অঞ্চলের যারা মানুষ শিক্ষিত হয়ে উঠেছে তাদেরকে ব্যাক্তি জীবনে আরও প্রতিষ্ঠিত হতে উৎসাহিত করবে। আজকে আমরা এখানের বসবাসকারী বেদে সম্প্রদায়ের প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী – লুঙ্গি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, খেজুর, সেমাই, চিনি, গুড়া দুধসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :