
সংবাদ রিপোর্ট: ঈদের দিনে সাভারে আগুনে পুড়ে ছাই হলো ওয়েক্স ফ্যাশন নামে একটি পোশাক কারখানা। এতে প্রায় কয়েক ৭০ লাখ টাকা পোশাক কারখানার মেশিন পুড়ে ছাই হয়েছে বলে জানিয়ে ফায়ার সার্ভিস। ১১ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলববাড়ি এলাকায় ওই পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, বেলা ১২ টার দিকে ট্রান্সমিটার বিস্ফোরণে রাজফুলবাড়িয়া এলাকার ওয়েক্স ফ্যাশন পোশাক কারখানায় আগুন সূত্রপাত ঘটে। পরে স্থানীয়রা ট্যানারী ফায়ার সার্ভিসকে খবর দেন। সাভার চামড়া শিল্পনগরী (ট্যানারী) ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আশাফুলই ইসলাম রনি জানান, ‘বেলা ১২ টার ২০ মিনিটে আমাদের কাছে অগ্নিকান্ডের খবর আসে।পরে আমাদের ফায়ার সার্ভিস থেকে ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়’। এঘটনায় সাভার ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ট্যানারী ফায়ার স্টেশনের ২ ইউনিট ও সাভার ফায়ার স্টেশনে ২ ইউনিট এবং ঢাকা থেকে ১ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় ২ ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। মূলত ট্রান্সমিটার বিস্ফোরণে কারণে ওই কারখানার আগুন লাগে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতি পরিমান ৭০ লাখ টাকা বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
Leave a Reply