1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি

আর্জেন্টিনার হার, ২ কিশোরকে কুপিয়ে জখম

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট : ফিফা বিশ্বকাপের ফুটবল খেলায় সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারকে কেন্দ্র দুই কিশোরকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ২২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আল আমিন (১৮) ও মেহেদী (১৬)। স্থানীয় বাসিন্দারা জানান, বক্তারপুর এলাকায় সবাই মিলে সৌদি আরব ও আর্জেন্টিনার খেলা দেখছিল। খেলার শেষের দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে ২০-২২ জন ছেলে মেহেদী ও আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আঘাত করে। যারা কুপিয়েছে তারা সবাই আহতদেরই বন্ধু। পরে তাদের উদ্ধার করে আহত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, দুই কিশোরের দেহে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এরমধ্যে আল আমিনের শরীরের প্রায় ৮-৯ জায়গায় গভীর ক্ষত সৃষ্টি গয়েছে। প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দু’জনকেই ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :