1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

সাভারে আওয়ামী লীগের জনসভা, প্রস্তুত মঞ্চ

  • আপডেট সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সারাদেশে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে ঢাকার সাভারে জনসভা করবে আওয়ামী লীগ। ১০ ডিসেম্বর শনিবার দুপুর ২টার দিকে রেডিওকলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশ ঘিরে সাভারে নেতাকর্মীদের মধ্য উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে মঞ্চ তৈরিসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। লক্ষাধিক মানুষ এ সভায় যোগ দেবেন বলে আশা আয়োজকদের। ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জান তরুন বলেন, আওয়ামী লীগের উন্নয়ন এবং জনপ্রিয়তা দেখে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা নানা ষড়যন্ত্র করছেন। তাদের এ ষড়যন্ত্র সফল হতে দেবে না সাধারণ মানুষ। এ ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এ আয়োজন। যেখানে লাখো মানুষ অংশ নিয়ে নিন্দুকদের বুঝিয়ে দেবে দেশের মানুষ আজ কত সচেতন। তিনি আরও বলেন, দেশের মানুষ কোনো রাষ্ট্র বিরোধীদের কথাকে মূল্যায়ন করেন না। তারা তাদের ষড়যন্ত্রকারী হিসেবেই দেখেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :