1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি

সাভারে অবৈধ ইটভাটা ও শিসা কারখানায় অভিযান ১০ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে দুটি অবৈধ ইটভাটা ও ৫টি শিসা গালানোর কারখানায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরিবেশ অধিদদপ্তর ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ২৩ নভেম্বর বুধবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাভারের তেঁঁতুলঝোড়া ইউনিয়নের মেইটা এলাকার এমবিএম ব্রিকসকে পাঁচ লাখ টাকা এবং একেএম ব্রিকসকে পাঁচ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বায়ু দূষনকারী অবৈধ ইটভাটা দুটির চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এছাড়া আমিনবাজার সালেহপুর এলাকার অবস্থিত পাঁচটি অবৈধ ব্যাটারী গালানোর কারখানা গুড়িয়ে দেয়ার পাশাপাশি জব্দ করা হয় শিসা ও শিসা গালানোর বিভিন্ন সরঞ্জামাদি। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ এর নের্তৃত্বে পরিচালিত অভিযানে অংশগ্রহন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব এবং পরিদর্শক প্রতীক ইসলাম, ল্যাব এটেন্ডেন্ট সবুজ হোসেন প্রমুখ। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও বায়ু দুষনকারী এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :