1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সাভারের বনগাঁওয়ে ঢাকা-১৪ আসনের বিএনপির উঠান বৈঠক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সারাদেশে নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাভার উপজেলার বনগাঁও এলাকায় বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির পক্ষে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াই ইউসুফ নগর এলাকায় এ কর্মসূচি আয়োজন করা হয়। উঠান বৈঠকে বিএনপির নেতাকর্মীরা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। সাভার থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফের ব্যবস্থাপনায় আয়োজিত এ উঠান বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইবনে হাসিফ সোহেল, সহ-সভাপতি একলাছ উদ্দিন, সাভার পৌর যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আবুল খায়ের বেপারী, বনগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম নাসিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :