1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু 

সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত তিন বিচারপতির শ্রদ্ধা

  • আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সদ্য নিয়োগ পাওয়া আপিল বিভাগের তিন বিচারপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ১১ ডিসেম্বর রবিবার বিকেল ৪টা ২০ মিনিটে স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পঅর্পণ অর্পন করে এক মিনিট নিরবতা পালন করেন তারা। পরে স্মৃতিসৌধের স্বাক্ষর বইয়ে একে একে স্বাক্ষর শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন বিচারপতিরা। তিন বিচারপতি হলেন—বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। শ্রদ্ধা নিবেদন শেষে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম শর্তই ছিল বিচার ব্যবস্থাকে স্বাধীন করা। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ও দেশের মানুষের মুক্তির জন্য তিনি বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। বিচার বিভাগ প্রায় ৯০ ভাগ ডিজিটাইজেশন হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করবো। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ও আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা। গত বৃহস্পতিবার তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তাদের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের কর্মরত তিনজন বিচারককে তাদের শপথগ্রহণের তারিখ থেকে আপিল বিভাগে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। ওই দিন বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ তিনজনসহ আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা দাঁড়াল নয়জন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :