1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এজন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তাজনিত কারণে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সর্বসাধারণের প্রবেশে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। ১৫ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকাল থেকে সর্ব সাধারণের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জানা যায়, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টার দিকে এমপি ও বিকেল ৪টার দিকে মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। সেজন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। এছাড়া জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এ বিষয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। সে কারণে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তাজনিত কারণে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ শ্রদ্ধা জানানোর পরেই সর্ব সাধারণের জন্য আবার স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :