1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

সংবাদ ডেস্ক: নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৩ জুন সোমবার ডিবির যুগ্ম-কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার ঢাকায় মনিপুরী পাড়ার একটি বাসা থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করে ডিবি। তিনি ‘জুলাই আন্দোলনে’ সংঘটিত হত্যাকাণ্ডের একটি মামলার আসামি। ডিএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, রাতের দিকে মনিপুরী পাড়ায় অভিযান চালিয়ে সাবেক এই এমপিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :