1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সাংবাদিক পার্থ চক্রবর্তীর চিকিৎসার দায়িত্ব নিলেন রাজীব

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪

সংবাদ রিপোর্ট : সাভার প্রেসক্লাব এর প্রবীন সদস্য, গুরুতর অসুস্থ সাংবাদিক পার্থ চক্রবর্তীর চিকিৎসা ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। পার্থ চক্রবর্তী দেশের প্রাচীন দৈনিক ‘সংবাদ’ পত্রিকায় সাভার প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। ১৭ মে শুক্রবার দুপুরে সাভার পৌর এলাকার পার্বতীনগর মহল্লায় সাংবাদিক পার্থ চক্রবর্তী’র বাসায় গিয়ে রাজীব তার এবং পরিবারের খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। পার্থ চক্রবর্তীর স্ত্রী বীণা চক্রবর্তী জানান, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও ব্রংকাইটিস রোগে আক্রান্ত তার স্বামী। পরে ২০২০ সালে করোনা মহামারির সময় তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এতে তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে কয়েকবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শে বাসায় অক্সিজেন সরবরাহের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেন তিনি। এতে প্রতিদিন অনেক টাকা লাগে বলেও জানান বীণা চক্রবর্তী। এ সময় মঞ্জুরুল আলম রাজীব বলেন,‘আমি সাংবাদিক পরিবারের সন্তান। পার্থ চক্রবর্তী দীর্ঘদিন সততার সঙ্গে সাংবাদিকতা করেছেন। তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং সাভারে সাংবাদিকতার আদর্শ।’ সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব আরো বলেন, পার্থ চক্রবর্তীর চিকিৎসার সব ব্যয়ভার তিনি সাধ্য অনুযায়ী পূরণ করবেন। তার জন্য একটি অক্সিজেন উৎপন্নকারী মেশিন কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেন রাজীব। সেই সঙ্গে প্রতিমাসে ঔষধ কেনার খরচসহ হাসপাতালে চিকিৎসা ব্যয়ের সর্বোচ্চ সহযোগিতার কথা জানান তিনি। এ সময় সাভারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :