1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

শনিবার সাভারের যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সংবাদ রিপোর্ট: আগামীকাল ১৮ এপ্রিল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে যেসব এলাকায় আনন্দপুর, সিটিলেন, ব্যাংক কলোনি ছাপড়া মসজিদ এলাকা, পুরাতন আব্বাস ক্লিনিক সংলগ্ন এলাকা, আয়েশা লাইব্রেরি রোড, খাজা মসজিদের গলি, সাভার উপজেলা কমপ্লেক্স রোড, নাঙ্গলারের মোড়, ডিপজলের মাছের আড়ত, রাজাবাড়ী প্রাইমারি স্কুল রোড এবং আল মুসলিম গ্রুপ উলাইল এলাকা। কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে। এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের সাময়িক দুর্ভোগে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য গ্রাহকদের আগাম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বিদ্যুৎ বিভাগ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :