1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

মানিকগঞ্জে আগুন লেগে ৮ দোকান পুড়ে ছাই

  • আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

 

সংবাদ ডেস্ক: মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার আগুন লেগে মেঝে পাকা টিন সেটের ৮ দোকানসহ ২টি সবজির দোকান পুড়ে গেছে। ২৯ অক্টোবর শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুটিরহাট বাজারে এই আগুন লাগে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টা করে রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ৩০ অক্টোবর রবিবার সকালে হরিরামপুর ফাসার সার্ভিসের ফায়ার ফাইটার মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের সূত্রে জানা যায়, বাজারের রাজু আহামেদের দোকানের ভাড়াটিয়া জব্বার বেপারীর মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যেই এক এক করে রাজ্জাকের মিষ্টির দোকান, রেজাউল ও হাবিবুর রহমানের সার-কীটনাশকের দোকান, লিখিলের আয়রনের দোকান, তিহান ও আনন্দ হালদারের ইলেকট্রনিকসের দোকান এবং স্বপনের সেলুনের দোকানে আগুন লেগে পুড়ে যায়। এছাড়াও কালু ও শের আলী বেপারীর সবজির দোকানে আগুন লেগে সবজি পুড়ে যায়। ফায়ার ফাইটার মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। আগুনে প্রায় আনুমাণিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :