1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :

মাদকমুক্ত মানবিক সাভার গড়তে যুব সমাজকে সচেতন হতে হবে : খোরশেদ আলম

  • আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সংবাদ রিপোর্ট: ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম বলেছেন, সাভারকে একটি মানবিক ও সুন্দর সাভার হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে যুব সমাজকে মাদকের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। ২৯ আগস্ট শুক্রবার বিকেলে সাভারের নামা গেন্ডা এলাকায় আন-নূর যুব মানবিক সংগঠন আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুব সমাজের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমাদের বন্ধু-বান্ধব কেউ যদি মাদকাসক্ত হয় তবে তার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। সাভারবাসীর উদ্দেশ্যে মোঃ খোরশেদ আলম বলেন, এই সাভার আমাদের সবার। তাই এটিকে পরিচ্ছন্ন, সুন্দর ও সুপরিকল্পিত সাভার হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা খেলাধুলা, শিক্ষা, পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুন্দর সাভার গড়তে চাই। এ সাভারের প্রতিটি নাগরিক ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশে বসবাস করতে চায়। তিনি আরও বলেন, এমন একটি সাভার গড়ার জন্য যাকে আপনাদের ভালো লাগে, যাকে দিয়ে সম্ভব মনে করেন তার পাশেই থাকবেন। আমি যে সামাজিক কাজগুলো করে যাচ্ছি, তা দেখে যদি আপনাদের ভালো লাগে, তবে আপনাদের সমর্থন চাই। আমি সাভারের মানুষের মন জয় করেই সাভারের সেবক হতে চাই ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সাভার পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির খান মজলিশ বাবুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :