1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ভোট দিতে লাগবে ১০ আঙ্গুলের ছাপ আগামী নির্বাচনে

  • আপডেট সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ ডেস্ক: আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে ১০ আঙ্গুলের ছাপ লাগবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যাদের ১০ আঙ্গুলের ছাপ দেওয়া নেই আগামী জানুয়ারি থেকে তাদের আঙ্গুলের ছাপ নেওয়া হবে। ২৪ সেপ্টেম্বর শনিবার এনআইডির ডিজি এ কে এম হুমায়ূন কবীর সাংবাদিকদের এই তথ্য জানান। এনআইডি ডিজি জানান, আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ফিঙ্গার প্রিন্ট আপডেট করবে ইসি। যারা দশ আঙ্গুলের ছাপ দেননি তাদের আগামী জানুয়ারি থেকে আঙ্গুলের ছাপ নেওয়া হবে।

আগামী বছরের ডিসেম্বরে কিংবা এর পরের বছর জানুয়ারিতে দেশে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছে। প্রায় অর্ধেক আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের অংশ হিসেবে সংস্থাটি একজন ভোটারের দুই হাতের সব আঙ্গুলের ছাপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :