1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

বুড়িগঙ্গায় ডুবলো ওয়াটার বাস, চলছে নৌ-পুলিশের উদ্ধারকাজ

  • আপডেট সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

সংবাদ ডেস্ক: রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। ১৬ জুলাই রবিবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিকবাজার থেকে এক ইউনিট ডুবুরিসহ নৌ-পুলিশ। এখন পর্যন্ত সাত জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, ধারণা করা হচ্ছে এটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় এতে থাকা অধিকাংশ লোক তীরে উঠে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানান, এখন পর্যন্ত ২ জন পুরুষ এবং নারী ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে এক শিশু ও ২ পুরুষকে। এদিকে বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাসান বলেন, রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাট যাওয়ার বুড়িগঙ্গার নদীর অংশে একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে সরকারি একটি ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে নৌ-পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :