
সংবাদ রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে সাভার-আশুলিয়ার হাজার হাজার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ৩ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে অনুষ্ঠিত এই র্যালিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা গেন্ডা এলাকায় জড়ো হতে থাকেন। র্যালি শুরু হলে গেন্ডা বাসস্ট্যান্ড থেকে রেডিও কলোনি পর্যন্ত এক মানবপ্রাচীরের মতো দৃশ্যের সৃষ্টি হয়। র্যালি শেষে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আইয়ুব খান নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন সারা দেশে বিএনপির যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আজ তার স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটেছে সাভারের মাটিতে। আমরা সবাই আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত। এ সময় তিনি র্যালিতে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply