1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :

বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সংবাদ রিপোর্ট: নির্বাচন কমিশন কর্তৃক সদ্য ঘোষিত আসন পুনর্বিন্যাসে সাভারের বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে অন্তর্ভুক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে এবং এ দুটি ইউনিয়নকে ঢাকা-১৯ আসনে বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৪ আগস্ট রবিবার সকালে সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় কয়েক হাজার মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, আমরা বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা-১৯ আসনের সাথেই থাকতে চাই। ঢাকা-২ আসনে যেতে চাই না। আমাদেরকে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত করলে জনদুর্ভোগ বাড়বে। আমরা অতীতেও ঢাকা-১৯ আসনের অন্তর্ভুক্ত ছিলাম এবং ভবিষ্যতেও এখানেই থাকতে চাই। স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের দাবি মানা না হলে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবেন। তারা প্রধান নির্বাচন কমিশনার ও সরকারের কাছে দাবি জানান— বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে অবশ্যই ঢাকা-১৯ আসনের আওতায় রাখা হোক। প্রসঙ্গত, বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত করলে প্রায় ছয় লাখ মানুষের ভোগান্তি বাড়বে বলে এলাকাবাসীর অভিযোগ। দ্রুত সমস্যার সমাধান করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :