1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক গ্রেপ্তার সাভারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা

পুলিশ পরিচয়ে টাকা আদায়কারী গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

সংবাদ রিপোর্ট :সাভারে মামলা থেকে এক ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ পরিচয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ আগস্ট সোমবার দুপুরে তাকে প্রতারণার অভিযোগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ জানায়, সম্প্রতি সাভারের রাজফুলবাড়িয়ার ভরারী এলাকার আসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। পরে ওই মামলা থেকে ওই ব্যক্তিকে পুলিশের এস আই পরিচয় দিয়ে হারুনুর রশিদ এক যুবক তাকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চার লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে আবারও পঞ্চাশ হাজার টাকা দাবি করলে ভুক্তভোগী ওই ব্যক্তি সাভার মডেল থানায় অভিযুক্ত হারুনুর রশিদকে আসামী করে সাভার মডেল থানায় প্রতারণার মামলা দায়ের করলে পুলিশ সকালে ভরারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। দুপুরে অভিযুক্তকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। এসময় পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে চেকসহ প্রতারণার বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :