1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :

পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে এবার দুই পোড়া লাশ, সিরিয়াল কিলার আটক

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভার মডেল থানার অদূরে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে এবার দুই পোড়া লাশ পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা, ওই দুই মরদেহ এক নারী ও এক ছেলে শিশুর হতে পারে। ১৮ জানুয়ারি রবিবার দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুই মরদেহের সন্ধান পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা। গত চার মাসে এই পরিত্যক্ত ভবনে আরও তিনটি অজ্ঞাতনামা লাশ পেয়েছে পুলিশ। একের পর এক অজ্ঞাতনামা লাশ উদ্ধারের ঘটনায় সম্রাট নামের একজনকে আটক করেছে পুলিশ। ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম দাবি করেছেন, আটক সম্রাট ভবঘুরে হলেও সিরিয়াল কিলার হতে পারেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্রাট সাভার থানার আশপাশে বেশ কয়েক বছর ধরে ঘোরাফেরা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের সামনে এই কমিউনিটি সেন্টার। রবিবার দুপুরের দিকে এক শিক্ষার্থী প্রসাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। পরে ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পুড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সাভার মডেল থানার অপারেশন কর্মকর্তা (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ দুইটি পুড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। এর আগে, গত বছরের ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। ওই যুবকের এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরপরে ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপরে ১৯ ডিসেম্বর দুপুরে কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তবে তিন খুনের ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :