1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সাভারে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে এমপির স্ত্রীর দায়িত্ব হাইকোর্টে স্থগিত সাভার বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

নীরবে ‘বিদায়’ লিখলেন বাপ্পারাজ, উদ্বিগ্ন ভক্তরা! 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) রহস্যময় একটি পোস্ট দিয়েছেন। তিনি মাত্র একটি শব্দ ‘বিদায়’ লিখেছেন, যা ওই নায়কের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মেনে নিতে পারছেন না। ১২ অক্টোবর রবিবার রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কালো চশমা পরা একটি ছবি পোস্ট করেন বাপ্পারাজ। ছবিতে দেখা যায়, কপালে চিন্তার ভাঁজ, চোখে বিষণ্নতা। এরপরই ভক্তদের প্রশ্নের ঝড় বইছিল। কেউ লিখেছেন, আপনি আমাদের সিনেমার ট্র্যাজেডি কিং। বিদায় লেখা যত সহজ, আপনাকে হারানো ততটা নয়। আরেকজনের প্রশ্ন, কী হয়েছে আপনার? এমন পোস্টে ভয় লাগে।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বাপ্পারাজ। নীরব রয়েছেন তিনি। ফলে সঠিক তথ্য জানা যায়নি। বাবা নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ১৯৮৬ সালে বাপ্পারাজ ‘চাঁপাডাঙার বউ’ ছবির মাধ্যমে অভিনয়ে শুরু করেন। ত্রিভুজ প্রেমের গল্পে ‘ব্যর্থ প্রেমিক’ চরিত্রে অভিনয় করে তিনি বেশ প্রশংসিত হয়েছেন । তিনি একাধারে ‘ব্যর্থ প্রেমিক’ ও ‘ট্র্যাজেডি হিরো’ হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’ ও ‘পাগলীর প্রেম আরও বহু জনপ্রিয় চলচ্চিত্র।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :